Monday , 24 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Daily Archives: June 24, 2025

বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ

বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সেতুর পাশে স্থাপিত একটি ফুটওভার ব্রিজের একাংশ গতকাল সোমবার দুপুরে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রিজটি বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ল। ভেঙে পড়া অংশটি বাল্কহেডের উপর পড়ে যাওয়ায় সেটিও নদীতে ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ... Read More »

মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩

মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকা মডেল থানা পুলিশ গতকাল রাতে এক সফল মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন, হেরোইন এবং ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ আটাশি হাজার তিনশ (২৮৮,৩০০) টাকা বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ... Read More »

আধিপত্য বিস্তারে সংঘষ অস্ত্রসহ গ্রেফতার ৩

আধিপত্য বিস্তারে সংঘষ অস্ত্রসহ গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ইউনিয়ন বিএনপির সহ—সভাপতি এখলাছ উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচবাড়িয়া গ্রামের লোকজন ও চালিতাবাড়ি গ্রামের লোকজনের ... Read More »

যুবলীগ নেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

যুবলীগ নেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত—৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেকুল ইসলাম তারেক সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার বাসিন্দা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন একই এলাকার সেলিম রেজা, বাদল সেখ, নজরুল ... Read More »

স্বামীকে বাঁচাতে আকুতি

স্বামীকে বাঁচাতে আকুতি

পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম কসাইটারী গ্রামের শহর উল্লার ছেলে, পীরগাছা বাজারের গোশত ব্যবসায়ী শাহাদুল ইসলাম (৫৫) প্রায় দেড় বছর ধরে থ্রোট ক্যান্সারে আক্রান্ত। ছয় মাস ধরে তিনি একেবারেই বিছানায় শুয়ে আছেন। হাঁটাচলা, বসা বা স্পষ্ট কথাও বলতে পারছেন না শাহাদুল। প্রতিদিনের কাজ ইশারায় করতে হচ্ছে তাকে। চিকিৎসার খরচে প্রায় সমস্ত সামর্থ্য শেষ হয়ে গেছে, আর ... Read More »

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মালেক জুট মিলের শ্রমিকরা তাদের পাওনা বকেয়া বেতনের দাবিতে ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকালে কাচঁপুর এলাকায় অবস্থিত মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এ কারণে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, দীর্ঘ দিন ধরে বকেয়া বেতন না ... Read More »

রংপুরে কেজিতে ৪—৫ টাকা বেড়েছে চালের দাম

রংপুরে কেজিতে ৪—৫ টাকা বেড়েছে চালের দাম

রংপুর ব্যুরোঃ রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কিছু সবজি ও পাকিস্তানি সোনালি জাতের মুরগির দামও। তবে অপরদিকে, পোলট্রি ডিমের দাম সামান্য কমেছে। এ ছাড়া মাছ, মাংস, ডাল, আটা, ময়দা ও তেলের দাম তুলনামূলকভাবে অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় প্রায় ... Read More »

কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হৃদয় চন্দ্র মৃধা। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ... Read More »

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার উত্তর শোমসপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত হয়েছে একটি ভয়াবহ ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। রোববার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে পুরো পরিবারকে জিম্মি করে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার।ভুক্তভোগী ওই গ্রামের ব্যবসায়ী সাগর খাঁ সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ একদল ডাকাত তার ... Read More »

দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অটোরিকশা স্ট্যান্ড দখল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। নিহতরা হলেন—হাফেজীবাগ এলাকার প্রয়াত সাদেক আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৭০) এবং শাহী মসজিদ এলাকার প্রয়াত আব্দুল জলিল মুন্সির ছেলে মেহেদী হাসান (৪২)। শনিবার রাত ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে শাহী মসজিদ ও ... Read More »