Tuesday , 25 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: June 2025

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে তৌকির আহমেদ (২২) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৌকির আহমেদ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়ণকান্দি গ্রামের বেল্টু মণ্ডলের ছেলে। এ বিষয়ে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মো. আলমগীর হোসেন জানান, তৌকির গত ১৪ জুন ... Read More »

চাঁদাবাজির সময় নগদ টাকাসহ গ্রেপ্তার

চাঁদাবাজির সময় নগদ টাকাসহ গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের শাহপুর এলাকায় চাঁদাবাজির সময় নগদ অর্থসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের একজন নেতা। গত শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এরপর, গতকাল শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক। গ্রেফতারকৃত ব্যক্তি হাবিবুর রহমান (৩৫) জামালপুর পৌর এলাকার শাহপুর মহল্লার স্থায়ী বাসিন্দা। ... Read More »

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো রুকন সম্মেলন। আদর্শ প্রতিষ্ঠা ও সমাজে ন্যায়ের ভিত্তি গড়ে তুলতে সম্মেলনে রুকনদের প্রতি দায়িত্বশীল ও সাহসী ভূমিকার আহ্বান জানানো হয়। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৫০০ রুকন অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ... Read More »

ফেসবুকে অপপ্রচার আ.লীগ নেতা হিমাংশু আটক

ফেসবুকে অপপ্রচার আ.লীগ নেতা হিমাংশু আটক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় হিমাংশু বর্মন হৃদয় নামে এক আ.লীগ নেতাকে অপপ্রচারের দায়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পীরগাছা থানা পুলিশ। তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে বাসদের উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম সিদ্দিকী। জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী ... Read More »

হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে থান কাপড়ে মোড়ানো ৫৭কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশনব্যাটালিয়ন (র্যাব) — ৯ এর সিপিসি—৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প। আটককৃতরা হলেন — মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের জহুর উদ্দিনের পূত্র মনির মিয়া (৪৭) ও একই গ্রামের আব্দুল মজিদের পূত্র সাইদুর রহমান (৩৬)। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় র্যাব —৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম, শহিদুল ... Read More »

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম অনিতা মন্ডল (৪৫)। তিনি একই এলাকার সাধু চরণের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে গরুর খাবারের জন্য অনিতা মন্ডল মেশিনে ঘাস কাটতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার ... Read More »

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) আনুষ্ঠানিক কমিটি। এই আয়োজনকে ঘিরে সাতক্ষীরা জেলা জুড়ে ছাত্রদলকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গত হবৃহস্পতিবার রাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি একযোগে প্রকাশ করা হয়। এর আগে, ১৭ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ... Read More »

জিয়া পরিবার দেশের মানুষের পাশে ছিল

জিয়া পরিবার দেশের মানুষের পাশে ছিল

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিবার সব সময় দেশের মানুষের পাশে ছিল।” গতকাল শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “১৯৭১ সালে ... Read More »

বান্ধবীকে হল নিয়ে রাত্রিযাপন, রাবি ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা

বান্ধবীকে হল নিয়ে রাত্রিযাপন, রাবি ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা

রাজশাহী ব্যুরো:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে ছদ্মবেশে বান্ধবীকে প্রবেশ করিয়ে রাত্রিযাপন করেছেন এক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম গত ৪ জুন ১৫৩ নম্বর কক্ষে বান্ধবীকে রাখেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, বান্ধবীকে ছেলেদের শার্ট ও ক্যাপ পরিয়ে ... Read More »

হঠাৎ বেড়েছে চালের দাম

হঠাৎ বেড়েছে চালের দাম

রাজশাহী ব্যুরো:রাজশাহী শহরের বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে চালের কেজিপ্রতি দাম বেড়েছে ২ থেকে ৮ টাকা পর্যন্ত। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা। চালের পাশাপাশি সবজির দামও বেড়েছে বৃষ্টির অজুহাতে। যদিও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। রাজশাহী নগরীর সাহেববাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট, জিরাশাইল ও কাটারিভোগ চালের ... Read More »