Tuesday , 25 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: June 2025

স্বাধীন প্র্যাকটিসসহ সাত দফা দাবি

স্বাধীন প্র্যাকটিসসহ সাত দফা দাবি

চট্টগ্রাম প্রতিনিধি: স্বতন্ত্র কাউন্সিল গঠন এবং স্বাধীনভাবে চক্ষু চিকিৎসা প্র্যাকটিসের আইনগত স্বীকৃতিসহ সাত দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (আইসিও)—এর শিক্ষার্থীরা। এসব দাবির প্রেক্ষিতে তারা শিক্ষা কার্যক্রম ও ক্লিনিক্যাল ওয়ার্ক বর্জন করে ইনস্টিটিউটের মূল ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অবস্থিত আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা দিনভর এই কর্মসূচি পালন করেন। ... Read More »

ফের মাশুল বাড়ানোর উদ্যোগ

ফের মাশুল বাড়ানোর উদ্যোগ

চট্টগ্রাম প্রতিনিধি: চার দশক পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের বিভিন্ন সেবার বিপরীতে মাশুল কাঠামো পুনির্র্নধারণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং চলতি জুন মাসের মধ্যেই নতুন এই কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০ ফুট কনটেইনার হ্যান্ডলিং চার্জ ১৫ ডলার থেকে বাড়িয়ে ২৩.১৫ ডলার এবং ৪০ ফুট কনটেইনারের ক্ষেত্রে ২২.৫০ ডলার থেকে ... Read More »

জামিনের পর ফের গ্রেফতার ছাত্রলীগ নেতা

জামিনের পর ফের গ্রেফতার ছাত্রলীগ নেতা

ময়মনসিংহ প্রতিনিধি: জামিনে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মাথায় আবারও পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে পুনরায় পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ নগরীর কাশর এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে তিনি একটি ... Read More »

পলিথিনে মোড়ানো যুবতীর লাশ উদ্ধার

পলিথিনে মোড়ানো যুবতীর লাশ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের পাশে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় এক অজ্ঞাতনামা যুবতীর (বয়স আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০টার দিকে, ব্র্যাক অফিসের সামনে সড়কের পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো একটি বস্তুর দিকে এলাকাবাসীর সন্দেহ হলে তারা এগিয়ে গিয়ে মরদেহের আকার অনুমান করেন এবং পুলিশে ... Read More »

টাকাসহ একজন আটক

টাকাসহ একজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ অর্থসহ মো. জাদু (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি একই গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে। গত বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গার হারদী সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জাদুর বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ... Read More »

জমি দখলে উত্তেজনা ও প্রতিবাদ

জমি দখলে উত্তেজনা ও প্রতিবাদ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আব্বাস উদ্দীন হাওলাদার নামের এক কৃষক। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে রাজাপুর সাংবাদিক ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আব্বাস উদ্দীন পৈতৃক ও কবলাকৃত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আত্মীয়দের সাথে বিরোধের কথা তুলে ধরেন। তিনি জানান, গত দুই মাস আগে মাকসুদা বেগম বাদি হয়ে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ... Read More »

প্রক্সি দিতে এসে যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

প্রক্সি দিতে এসে যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে প্রনব চন্দ্র দেব (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের বিআইএম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। আটক প্রনব চন্দ্র দেব বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা বিধান চন্দ্র দেবের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ... Read More »

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গুলিসহ যুবক আটক

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গুলিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ মাহমুদর হাসান পাতা (৪৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ওই গ্রামে অভিযান চালায়। ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলা এ অভিযানে ... Read More »

কাঁঠাল নিয়ে দ্বন্দ্ব, ভাবিকে  ছুরিকাঘাতে হত্যা

কাঁঠাল নিয়ে দ্বন্দ্ব, ভাবিকে ছুরিকাঘাতে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কাঁঠাল গাছকে কেন্দ্র করে বিবাদ বাধায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে একটি পরিবারের ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তাঁর দেবর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেরি বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সোভা বেগম (৩৫) হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা এবং হাসমত মোল্লার কন্যা। তার স্বামী সালাম মিয়া (৩৮) ও ... Read More »

সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

নওগাঁ প্রতিনিধি: গতকাল শুক্রবার নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৩৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। সকাল বেলা নজিপুর–বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, ঘটনার সময় বদলগাছী থেকে আসা একটি পিকআপ ভ্যান এবং বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক জসিম ... Read More »