Thursday , 27 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: April 2026

ছাত্রদের লেলিয়ে দিয়ে ফায়দা লুটেছে ইউনূসরা : নাদিম মাহমুদ

ছাত্রদের লেলিয়ে দিয়ে ফায়দা লুটেছে ইউনূসরা : নাদিম মাহমুদ

অনলাইন ডেস্ক: শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রদের লেলিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার তার ফায়দা লুটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক নাদিম মাহমুদ। তার ভাষ্য, শিক্ষকদের প্রকাশ্যে অপমান-অপদস্ত আর পদত্যাগ করানোর মাধ্যমে ক্ষয়রত শিক্ষা ব্যবস্থাকে ইউনূস সরকার নোংরামির চরম সীমায় নিয়ে গিয়েছিল। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেন নাদিম মাহমুদ। নাদিম মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তদের একটি ... Read More »

মণিপুরে ৫.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

মণিপুরে ৫.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

অনলাইন ডেস্ক: সাতসকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট এই ভূকম্পন আজ মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে বাংলাদেশে অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে অনেক ঘুমন্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ভারতীয় সময় ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ৫.২ ... Read More »

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে তথ্যপ্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে আদালত এই আদেশ প্রদান করেন। এর আগে গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দেওয়ার সময় এমপি আমির হামজা ... Read More »

তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে

তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে

অনলাইন ডেস্ক: দেশের ৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাসে জানিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর ... Read More »

বদলে যেমন হচ্ছে পুলিশের পোশাক

বদলে যেমন হচ্ছে পুলিশের পোশাক

অনলাইন ডেস্ক: ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাকে পরিবর্তন আনে। পোশাক নিয়ে বাহিনীটির মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হওয়ায় ফের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন রঙের পোশাক নির্ধারণ করে ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে। পুলিশ সদর দপ্তরের লজিস্টিক বিভাগের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম জানান, পোশাক পরিবর্তনের জন্য ... Read More »

মবের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে প্রধান শিক্ষক প্রণয় কান্তিকে

মবের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে প্রধান শিক্ষক প্রণয় কান্তিকে

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের ১৮ আগস্ট বরিশালের গৌরনদী ‘মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক প্রণয় কান্তির গোটা পরিবারের ওপর এক বিভীষিকাময় পরিস্থিতি নেমে আসে। শতাধিক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিদ্যালয়ের কোয়ার্টারে হামলা চালায়। তবে তার মেয়ে আদৃতা অধিকারীর ফেসবুক লাইভ সেদিন প্রাণে বাঁচিয়ে দেয় তাদের। লাইভের কল্যাণে সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে আক্রান্ত পরিবারটিকে। সেদিনের ... Read More »

পবিত্র হজ পালন করতে যেসব স্থানে যেতে হয়

পবিত্র হজ পালন করতে যেসব স্থানে যেতে হয়

ধর্ম ডেস্ক: পবিত্র কাবা আল্লাহ তাআলার ঘর। এটি মসজিদুল হারামের মাঝখানে অবস্থিত। এটি একটি ছাদযুক্ত, চতুর্ভুজ আকৃতির ঘর। এর দরজার দিকের দেয়ালের প্রস্থ ১১.৬৮ মিটার, হিজরের দিকের দেয়াল ৯.৯০ মিটার, শামি রুকন ও ইয়ামানি রুকনের মাঝখানে ১২.০৪ মিটার, হাজরে আসওয়াদ ও ইয়ামানি রুকনের মাঝখানে ১০.১৮ মিটার। এর উচ্চতা ১৪ মিটার এবং ভিত্তির ক্ষেত্রফল ১৪৫ বর্গমিটার। পবিত্র কোরআনে কাবা শব্দ দুইবার ... Read More »

জেদ্দায় পৌঁছেছেন ১২৮৫৫ হজযাত্রী

জেদ্দায় পৌঁছেছেন ১২৮৫৫ হজযাত্রী

অনলাইন ডেস্ক: এ বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত মোট ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৫৭ জন এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাসের আটটি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। হজ অফিসের পরিচালক মো. লোকমান ... Read More »

যুদ্ধবিরতি ব্যবহার করে কি লেবাননে দখল বৈধ করছে ইসরায়েল?

যুদ্ধবিরতি ব্যবহার করে কি লেবাননে দখল বৈধ করছে ইসরায়েল?

অনলাইন ডেস্ক: হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে ইসরায়েল লেবাননে নিজেদের দখল বৈধ করতে চাইতে পারে—এমন আশঙ্কা জানিয়েছেন ইসরায়েলভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাহদেহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেন, ইসরায়েলের পক্ষ থেকে এখন দুই ধরনের অবস্থান দেখা যাচ্ছে। একদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, দক্ষিণ লেবাননে তাদের সামরিক লক্ষ্য পূরণ হয়েছে। এখন তারা চায়, সরকার লেবাননের সঙ্গে আলোচনায় বসুক। আবু শাহদেহ জানান, ইসরায়েলি ... Read More »

ইসলামাবাদে কড়া নিরাপত্তা, আলোচনায় আসতে রাজি নয় ইরান

ইসলামাবাদে কড়া নিরাপত্তা, আলোচনায় আসতে রাজি নয় ইরান

অনলাইন ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে সম্ভাব্য আলোচনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে উঠলেও দুই পক্ষের প্রতিনিধিদের স্বাগত জানানোর প্রস্তুতি এখনো চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে এর মধ্যেই ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তি ভেঙেছে এবং তাদের একটি জাহাজে হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে তারা আলোচনায় না আসার ইঙ্গিত দিয়েছে। এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ... Read More »