Friday , 31 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

ইরানের শত্রুদের সাহায্য করলে পরিণাম ভয়াবহ হবে : আইআরজিসির হুঁশিয়ারি

ইরানের শত্রুদের সাহায্য করলে পরিণাম ভয়াবহ হবে : আইআরজিসির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানি শত্রুদের সাহায্য করলে সেইসব দেশের অর্থনীতি গুরুতর ঝুঁকির মধ্যে পড়বে এবং তেহরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস- আইআরজিসি। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে,  ইরানের একজন আইআরজিসি কমান্ডার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশীগুলোকে সতর্ক করে বলেছেন, শত্রু দেশ ইরানকে আক্রমণ করার জন্য উপসাগরীয় কোনো দেশের ভূমি বা স্থাপনা ব্যবহার ... Read More »

পাকিস্তান এখন আর দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয়

পাকিস্তান এখন আর দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয়

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাংক নীরবে দীর্ঘদিনের আঞ্চলিক শ্রেণিবিন্যাস নতুনভাবে নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ অর্থবছর থেকে পাকিস্তানকে এখন আর দক্ষিণ এশিয়া অঞ্চলের অংশ হিসেবে রাখা হবে না। এর বদলে দেশটিকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অর্থনৈতিক অঞ্চলের (এমইএনএ) সঙ্গে যুক্ত করেছে বিশ্বব্যাংক। কিন্তু মানচিত্রের সীমারেখা অপরিবর্তিতই আছে। বৈশ্বিক উন্নয়ন ভূগোল এমন একটি ক্ষেত্র, যা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সমাজ ও দেশের অর্থনৈতিক, সামাজিক ... Read More »

সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল

সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল

অনলাইন ডেস্ক: সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে ‘এমটি নিনেমিয়া’ নামে একটি ট্যাংকার। আগামী ৪ বা ৫ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, ‘আশা করছি ১ লাখ  টন ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) বহনকারী ট্যাংকারটি ৪ বা ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।’ তিনি জানান, এমটি ... Read More »

সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক: হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ৫১টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। হজে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি ... Read More »

ঋণখেলাপিদের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই : অর্থমন্ত্রী

ঋণখেলাপিদের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: ব্যাংক থেকে টাকা নিয়ে যারা পালিয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই টাকা উদ্ধারে সরকার পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা ... Read More »

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় অগ্রসর হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় অগ্রসর হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে, যার লক্ষ্য একটি বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠন করা।’ সোমবার (২০ এপ্রিল) আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামের একটি উচ্চ পর্যায়ের প্যানেলে তিনি এ কথা বলেন। একই সঙ্গে গণতন্ত্র, বৈশ্বিক শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ... Read More »

ছাত্রদের লেলিয়ে দিয়ে ফায়দা লুটেছে ইউনূসরা : নাদিম মাহমুদ

ছাত্রদের লেলিয়ে দিয়ে ফায়দা লুটেছে ইউনূসরা : নাদিম মাহমুদ

অনলাইন ডেস্ক: শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রদের লেলিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার তার ফায়দা লুটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক নাদিম মাহমুদ। তার ভাষ্য, শিক্ষকদের প্রকাশ্যে অপমান-অপদস্ত আর পদত্যাগ করানোর মাধ্যমে ক্ষয়রত শিক্ষা ব্যবস্থাকে ইউনূস সরকার নোংরামির চরম সীমায় নিয়ে গিয়েছিল। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেন নাদিম মাহমুদ। নাদিম মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তদের একটি ... Read More »

মণিপুরে ৫.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

মণিপুরে ৫.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

অনলাইন ডেস্ক: সাতসকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট এই ভূকম্পন আজ মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে বাংলাদেশে অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে অনেক ঘুমন্ত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোররাত ভারতীয় সময় ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিট) মণিপুরের কামজং এলাকায় ৫.২ ... Read More »

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে তথ্যপ্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে আদালত এই আদেশ প্রদান করেন। এর আগে গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দেওয়ার সময় এমপি আমির হামজা ... Read More »

তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে

তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে

অনলাইন ডেস্ক: দেশের ৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাসে জানিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর ... Read More »