June 25, 2025
Leave a comment
পীরগাছা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমিতে এইচএসসি (বিএমটি—বিএম) ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানটি একাডেমির পক্ষ থেকে আয়োজিত হয়, যা ছিল হৃদয়গ্রাহী ও উৎসবমুখর পরিবেশে ভরপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদের মিঞা এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক শেখ রাশেদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর—৪ ... Read More »
June 25, 2025
Leave a comment
নাটোর প্রতিনিধিঃ ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নাটোরের লালপুর উপজেলায় গতকাল বুধবার বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং প্লাস্টিক দূষণের ভয়াবহতা থেকে সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বয়ে একটি র্যালি ও ... Read More »
June 25, 2025
Leave a comment
সকালবেলা প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গী থেকে রাজধানী ঢাকার উত্তরা পর্যন্ত তুরাগ নদীপথে যাত্রী পারাপারের জন্য এখন থেকে জনপ্রতি ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র দুই টাকা। দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হলেও, অবশেষে সরকার নির্ধারিত ভাড়ায় ফিরেছে খেয়া পারাপার সেবা। গত মঙ্গলবার বিকেলে টঙ্গী বাজার সংলগ্ন তুরাগ নদীর আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে নতুন এই ভাড়া কার্যকর হয়। ... Read More »
June 25, 2025
Leave a comment
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও—পঞ্চগড় মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় সিএনজি চালক ও তার স্কুলপড়ুয়া মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার খোশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিসপাড়ার বাসিন্দা মো. আবু মোহাম্মদের ছেলে সিএনজি চালক মো. আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে মোছা. রুবাইয়া খাতুন (১৫)। রুবাইয়া বোদা পাইলট বালিকা উচ্চ ... Read More »
June 25, 2025
Leave a comment
ফেনী প্রতিনিধিঃ ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গত এক মাসে ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৬৩ জন বাংলাদেশি নাগরিককে পুশইন (জোরপূর্বক দেশে ফেরত পাঠানো) করা হয়েছে। নারী, শিশু ও পুরুষসহ এসব পুশইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা হলেও তারা সবাই জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকা দিয়ে এসব পুশইনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ... Read More »
June 25, 2025
Leave a comment
ফেনী প্রতিনিধিঃ বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ভবিষ্যতে যেকোনো দুর্যোগে সেনা, নৌ ও বিমানবাহিনী একযোগে ও সমন্বিতভাবে কাজ করবে। গত সোমবার তিনি ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এ মন্তব্য করেন। সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ... Read More »
June 25, 2025
Leave a comment
কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত সোমবার কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন, “গ্রামকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ছোট ছোট বিরোধ—সংঘাত দ্রুত নিষ্পত্তি করতে হবে। গ্রামে সংঘটিত ... Read More »
June 25, 2025
Leave a comment
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখার লাতু বিওপি এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সোমবার ভোরে ১২ রোহিঙ্গা মুসলিম নারী, শিশু ও পুরুষ এবং ৪ অবৈধ বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়। তারা সীমান্তের জিরো লাইনে এনে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে। স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ ও পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের থানায় সোপর্দ করা হবে। স্থানীয়রা ... Read More »
June 24, 2025
Leave a comment
ময়মনসিংহ প্রতিনিধিঃ নিয়োগ বিধিমালা সংশোধনসহ ১৪তম ও ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মসূচি , নিয়োগ বিধিমালা সংশোধন, স্নাতক ডিগ্রি সংযোজন করে ১৪তম গ্রেড এবং ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ময়মনসিংহের ভালুকায় স্বাস্থ্য সহকারীরা দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভালুকা শাখার ব্যানারে এই ... Read More »
June 24, 2025
Leave a comment
কিশোরগঞ্জের প্রতিনিধিঃ ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের নিরাপত্তা বাহিনী সোমবার রাতে একটি পিস্তল ও ম্যাগজিনসহ শামীম মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত শামীম মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। জানানো হয়, শামীম কমলাপুর রেল স্টেশন থেকে এগারোসিন্দু এক্সপ্রেস ট্রেনে করে ভৈরব স্টেশনে আসার সময় ট্রেনের ছাদে উঠে যাত্রা করছিলেন। রাতে সাড়ে ৮টার দিকে ... Read More »