June 18, 2025
Leave a comment
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সোয়া ১১টার দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা তড়িঘড়ি করে দোকানের মালামাল সরিয়ে নিতে চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের উপস্থিতির আগে অনেকেই নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ... Read More »
June 18, 2025
Leave a comment
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ইঞ্জিনচালিত লাটা হাম্বা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাজমুল হুদা (৩০) নামে এক বেসরকারি কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এস.আর) নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার ভায়না—বাগঅঁাচড়া মাঠ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হুদা হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনি কুষ্টিয়াভিত্তিক একটি বেসরকারি কোম্পানিতে এস.আর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ... Read More »
June 18, 2025
Leave a comment
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামা নগর বারগাঁও এলাকায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. রতন (৩৫)। তিনি কাঁচপুর ইউনিয়নের মালেক মোল্লার ছেলে বলে জানা গেছে। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে খালপাড় সংলগ্ন বেরিবাঁধের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রতন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ... Read More »
June 18, 2025
Leave a comment
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত মঙ্গলবার সকালে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে নিখোঁজ হওয়া যুবক সৃজন সাহার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। সে সম্প্রতি নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়নে মাস্টার্স পরীক্ষায় অংশ নিয়েছিল। পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, রবিবার দুপুরে পরিবারের ... Read More »
June 18, 2025
Leave a comment
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় গত সোমবার রাতে রাজনৈতিক কোন্দলের জেরে এক ঔষধের ফার্মেসীতে প্রতিপক্ষের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গার্মেন্টস শ্রমিক সুমন (২৫) গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ গোলাকান্দাইল ইউনিয়নের ছাত্রদল নেতা রকি (লিডার মাসুদ পন্থী) এবং যুবদল নেতা লেবু আরিফ (বিএনপি নেতা কাজী মনির ... Read More »
June 17, 2025
Leave a comment
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে মেধা আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত মেধা আক্তার উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব এলাকার মাইদুল ইসলামের মেয়ে। তবে, সে দীর্ঘদিন ধরে নানাবাড়ি পশ্চিমদেবু গ্রামে নানা শফিকুল ইসলামের বাড়িতে অবস্থান করছিল। শিশুটি ... Read More »
June 17, 2025
Leave a comment
রংপুর ব্যুরো ও মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরে জেলা দায়রা জজ আদালতের সামনে ভ্যান হারিয়ে চরম দুঃখ ও অনিশ্চয়তায় পড়া আনারুল—আরেফা দম্পতি অবশেষে নতুন ভ্যান কেনার জন্য আর্থিক সহায়তা পেয়েছেন। গত (২২ মে) রংপুরের মিঠাপুকুর উপজেলার কাশিমপুর গ্রামের আনারুল ইসলামের ওপর ঘটে এমন দুঃসহ ঘটনা। আর এই ঘটনার সংবাদ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে প্রচারিত হওয়ার পর বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে ... Read More »
April 12, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে এবারের বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফটি শনিবার ভোররাতে পুড়ে গেছে। পুলিশ ঘটনাটিকে ‘রহস্যজনক’ বললেও এখন পর্যন্ত কিভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনার জন্য ভারতে পালানো শেখ হাসিনার দোসরদের দায়ী করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগের ... Read More »
February 4, 2025
Leave a comment
অনলাইন ডেস্কঃ গ্রিসের অন্যতম পর্যটন নগরী সান্তোরিনি ও আমোরগোস দ্বীপে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষ বাইরে ঘুমাতে বাধ্য হয়েছে। গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে সান্তোরিনি দ্বীপ এবং এজিয়ান সাগরের আশপাশের মানুষ শত শত ছোট-বড় ভূমিকম্পের ফলে আতঙ্কিত হয়ে পড়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) রেকর্ড অনুসারে, আজ মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত কয়েক ... Read More »
January 27, 2025
Leave a comment
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক চাপায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত মো. হাবিব (২০) উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের মোহাম্মদ আবুল বাশার বাসুর ছেলে। সোমবার (২৭জানুয়ারি) দুপুর ১টার দিকে সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের পরিষ্কার রাস্তার মাথায় এই ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হাবিব স্থানীয় আটকপালিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। যাত্রা পথে পরিষ্কার ... Read More »