Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বিশ্ব সংবাদ

লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের

লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের

বিদেশ ডেস্ক: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে,  বুধবার তেল আবিবকে লক্ষ্যবস্তু করেছে তারা। ইসরায়েল বলেছে, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্র মাঝ-আকাশে একাধিক ছোট ছোট বিস্ফোরণ ঘটায় এবং একটি বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে তা প্রতিহত করা কঠিন হয়ে যায়। মঙ্গলবার রাতে জনবহুল তেল আবিবে চালানো ... Read More »

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

বিদেশ ডেস্ক: বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা হয়েছে। রয়টার্স এবং এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)-এর প্রতিবেদন এই খবর বলা হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘হামলা শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।’এ হামলার ছয় ঘণ্টা আগে দূতাবাসটি ইরাকে থাকা মার্কিন নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করে। যেখানে তারা সতর্ক করে, ‘ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা বাগদাদের ... Read More »

‘আগ্রাসনের কাছে নতিস্বীকার করবে না তেহরান’

‘আগ্রাসনের কাছে নতিস্বীকার করবে না তেহরান’

বিদেশ ডেস্ক: ‘আইনবহির্ভূত আগ্রাসনের’ কাছে নতিস্বীকার করবে না তেহরান। জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে সাফ জানিয়ে দিল ইরান। জেনেভায় সোমবার পরিষদের অধিবেশনে ইরানের প্রতিনিধি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় চরম ঝুঁকিতে রয়েছে ইরানের জনগণ। তেহরানের মতে, পরিষদের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত মধ্যপ্রাচ্যের যুদ্ধ। জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি বলেন, ‘ইরান সম্পর্কিত সবচেয়ে জরুরি ও মৌলিক মানবাধিকার ইস্যু হলো ৯ কোটি ... Read More »

ইসরায়েলে পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে হামলার দাবি ইরানের

ইসরায়েলে পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে হামলার দাবি ইরানের

অনলাইন ডেস্ক: ইসরায়েলে পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তাদের দাবি, আজ সকালে ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাভ ৪৩৩-এর সদর দপ্তর এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র গিলাত স্যাটেলাইট নেটওয়ার্কস। বিবৃতিতে বলা হয়, ... Read More »

নেতানিয়াহুকে যেকোনো মূল্যে হত্যা করতে চায় ইরান

নেতানিয়াহুকে যেকোনো মূল্যে হত্যা করতে চায় ইরান

অনলাইন ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। বিপ্লবী গার্ডসের নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই শিশু-হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) জীবিত থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যা করার অভিযান অব্যাহত ... Read More »

যুদ্ধের মধ্যে ইরানের পাশে দাঁড়াল রাশিয়া ও চীন

যুদ্ধের মধ্যে ইরানের পাশে দাঁড়াল রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা যখন দিন দিন আরো জটিল হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এ সময় বাধা হয়ে ... Read More »

প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া

প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া

অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে সতর্ক করার কয়েক দিনের মধ্যেই শনিবার জাপান সাগরের দিকে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। জেসিএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিউলের সামরিক বাহিনী বিকাল ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা প্রায় ... Read More »

আমিরাতে থাকা মার্কিন ‘গোপন ঘাঁটিতে’ হামলার ঘোষণা ইরানের

আমিরাতে থাকা মার্কিন ‘গোপন ঘাঁটিতে’ হামলার ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে বলেছে, দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের ‘গোপন ঘাঁটি’ এখন তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। তাই সে দেশের সাধারণ মানুষকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর এলাকা, ডকইয়ার্ড এবং মার্কিন সামরিক ঘাঁটির আশপাশ থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ইরানের ... Read More »

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

বিদেশ ডেস্ক: ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরাকি কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন দূতাবাস থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। দূতাবাসের ভেতরের একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে। ইরাকের রাজধানীতে হামলায় ... Read More »

বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করছে রাশিয়া ও ইরান : ব্রিটিশ পররাষ্ট্র সচিব

বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করছে রাশিয়া ও ইরান : ব্রিটিশ পররাষ্ট্র সচিব

বিদেশ ডেস্ক: রাশিয়া ও ইরান যৌথভাবে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা বিশ্ব অর্থনীতিকে ছিনতাইয়ের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ইভেট কুপার। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম ... Read More »